বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

তাড়াইলে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৯ বার পড়া হয়েছে
তাড়াইলে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত 

কিশোরগঞ্জের তাড়াইলে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২১ উৎযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলার ৫০ শয্যা স্বাস্হ্য কমপ্লেক্সের ভেন্যু সভাকক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২১ উৎযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

‘জলাতঙ্ক ভয় নয়-সচেতনতায় জয়’ উক্ত প্রতিপাদ্যকে ধারণ করে উক্ত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আলমাছ হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আবদুর রউফ তালুকদার এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বদরুল হাসানসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসেন তার বক্তব্যে বলেন, বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও ২০০৭ সালের ২৮ সেপ্টেম্বর থেকে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপিত হয়ে আসছে।

তিনি বলেন, বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপনের কারণ হল, এই রোগটি প্রাণী থেকে মানুষে ও প্রাণীতে সংক্রমিত হয়ে থাকে। মূলত কুকুরের মাধ্যমে রোগটি সংক্রমিত হয়। অনেক মানুষ এ রোগে প্রতি বছরই মৃত্যুবরণ করে থাকে।

তিনি আরো বলেন, কুকুরকে জলাতঙ্ক থেকে নিরাপদ করতে বিশ্বব্যাপী জলাতঙ্ক নির্মূলে ‘মাস ডগ ভ্যাক্সিনেশন’ বা ব্যাপক হারে কুকুরের টিকাদান কার্যক্রম গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। কোনো এলাকার ৭০ ভাগ কুকুরকে টিকা দিলে ওই এলাকার কুকুরের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি হয়। তিন বছরে তিন রাউন্ড টিকা দিলে কুকুর থেকে মানুষ বা কুকুর ও অন্যান্য প্রাণীতে জলাতঙ্ক সংক্রমণের হার ২০৩০ সালের মধ্যে শূন্যের কোটায় নেমে আসবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com