কিশোরগঞ্জের তাড়াইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে।
জানা যায়, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজ আলম ঝিনুকের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিলটি বের হয়ে উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাফায়েত আহম্মেদ খান, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির ভুঁইয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি ইসলাম উদ্দিন ফয়সাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউর রহমান, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম খান, উপজেলা আ’লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আনন্দ মিছিল শেষে উপজেলা আ’লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।