বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

কিশোরগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ১১২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে

কটিয়াদীতে বাজার থেকে বাড়ি ফেরার সময় ছেলের হাতে বাবা খুন হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে পৌর এলাকার দড়ি-চরিয়াকোনা নামক স্থানে ঘটনাটি ঘটে। নিহত নিদান মিয়ার বয়স ৫০।

শনিবার (২ আক্টোবর) সকালে অভিযান চালিয়ে ঘাতক পুত্র হৃদয়কে আটক করে পুলিশ। হৃদয় মিয়া উপজেলার দড়ি-চরিয়াকোনা এলাকার নিদান মিয়ার বড় সন্তান।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে কটিয়াদীর স্বনির্ভর বাজার থেকে বাড়িতে ফেরার পথে পূর্ব আক্রোশের জেরে বাবাকে এলোপাতাড়ি কোপায় হৃদয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা হৃদয়কে আটক করে পুলিশে সোপর্দ করে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হৃদয় মিয়াকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com