বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

কটিয়াদীতে প্রবাসীদের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ১২২ বার পড়া হয়েছে
কটিয়াদীতে প্রবাসীদের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রাম পূর্ব পাড়া প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৩ অক্টোবর) সকালে নাগেরগ্রাম পূর্বপাড়া গ্রামে অনুষ্ঠিত ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইনে সহযোগিতা করেন কিশোরগঞ্জ সিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও ডাঃ মোঃ শাহ আলম। এসময় গ্রামের মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ৩২৮ জনের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।

সংগঠনের সভাপতি মো: সাব্বির রহমান মিঠু’র নেতৃত্ত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো: আল আমিন, নাগেরগ্রাম পূর্ব পাড়া ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: রুকন উদ্দীন। ব্লাড গ্রুপ ক্যাম্পেইনে ব্লাড সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষার দায়িত্ব পালন করেন কিশোরগঞ্জ জেলা মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সিয়াম ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম (রিপন), কার্যকরী সদস্য দেওয়ান আশফাকুল করিম ইমন, মোঃ শিহাব মিয়া, সদস্য মোছাঃ মাহি আক্তার।

সংগঠনের সভাপতি সাব্বির রহমান মিঠু জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে ফ্রী চিকিৎসা কার্যক্রমের উদ্যোগ নেয়া হবে। তারা সব সময় গরীব-দু:খী মানুষের পাশে থাকার ও সমাজের উন্নয়নমূলক কাজে নিয়োজিত থাকার প্রত্যাশ ব্যক্ত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com