বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

কিশোরগঞ্জে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৯ এর পর্দা নামল

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৮২ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ::

আজ দুপুরে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফাইনাল খেলার মুখোমুখি হয় আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় ও বাজিতপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়। খেলায় আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় পতিপক্ষকে ৯ রানে পরাজিত করে। প্রথমে ব্যাটিং করতে নেমে আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় নির্ধারিত ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে। ১৬০ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে বাজিতপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয় নির্ধারিত ৩০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে খেলায় পরাজিত হয়। বিজয়ী দলের ম্যান অব দ্যা ম্যাচ হয় আয়মান সায়েম আর ম্যান অব দ্যা টুর্ণামেন্ট হয় বাজিতপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের খেলোয়ার সিফাত বিন ফাজল।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আব্দুল্লাহ আল মাসউদ। এ সময় আরও উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি লিপন রায় লিপু, প্রাইম ব্যাংক কিশোরগঞ্জ শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও ম্যানেজার অপারেশন জহিরুল হক, অফিসার মো: জাকারিয়া, ক্রিকেট উপ কমিটির সেক্রেটারী সাইফুল হক শেখর সহ প্রমুখ।

প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৯ কিশোরগঞ্জে গত ৩১ শে জানুয়ারী শুরু হয়ে আজ ৯ ফেব্রুয়ারী অনুষ্ঠানের সমাপ্তি হয়। টুর্ণামেন্টে এবারে চারটি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দল সমূহ হল কিশোরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়, হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়, আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় ও বাজিতপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com