বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

তাড়াইলে ইউপি নির্বাচনে ৩৬৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৯৫ বার পড়া হয়েছে
তাড়াইলে ইউপি নির্বাচনে ৩৬৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
আসন্ন ইউনিয়ন পরিষদ দ্বিতীয় ধাপের (ইউপি) নির্বাচনে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাত ইউনিয়নে ৩৮ জন চেয়ারম্যান, সংরক্ষিত (মহিলা) ৯০ ও সাধারণ সদস্য (পুরুষ) পদপ্রার্থী ২৩৬ জন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এনামুল হকের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।
তাড়াইল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১ নং তালজাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন, সেলিম খান (নৌকা), মশিউর রহমান খান মামুন (লাঙ্গল), আবদুল ওয়াহাব ভুঁইয়া (হাতপাখা), আশিকুর রহমান, আবদুল ওয়াদুদ, জামাল উদ্দিন ও আবু জাহেদ ভুঁইয়া। ২নং রাউতি ইউনিয়নে ইকবাল হোসেন তারিক (নৌকা), ফরিদুজ্জামান ভুঁইয়া (লাঙ্গল), তাজুল ইসলাম (হাতপাখা), রুবেল ইসলাম ও নূর শরীফ উদ্দীন জুয়েল। ৩ নং ধলা ইউনিয়নে আফরোজ আলম ঝিনুক (নৌকা), সাজেদুর রহমান মিল্টন (লাঙ্গল), এরশাদ (হাতপাখা) ও চেঙ্গিস চৌধুরী। ৪ নং জাওয়ার ইউনিয়নে জিয়াউর রহমান (নৌকা), ইমদাদুল হক রতন (লাঙ্গল), আলী হুসাইন মারুফ (হাতপাখা), আখলাকুল ইসলাম ও শাহরিয়ার খান। ৫নং দামিহা ইউনিয়নে এ কে মাইনুজ্জামান নবাব (নৌকা), মনিরুল হক আজহার (লাঙ্গল), এনামুল হক (হাতপাখা), হুমায়ূন কবির ভুঁইয়া, পারবিন সুলতানা ও আবদুস সালাম। ৬ নং দিগদাইড় ইউনিয়নে গোলাপ হোসেন ভুঁইয়া (নৌকা), আশরাফ উদ্দীন ভুঁইয়া (লাঙ্গল), দিলওয়ার হোসেন (হাতপাখা), জিল্লুর রহমান, রফিকুল আলম খান, স্বপন এবং তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নে কামরুজ্জামান (নৌকা), সাইম দাদ খান নওশাদ (লাঙ্গল), মঞ্জুরুল হক (হাতপাখা), আবুল কাশেম খান ও শরিফুল মাহমুদ শোয়েব।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এনামুল হক বলেন, আসন্ন ১১ নভেম্বর ২০২১ তারিখে দ্বিতীয় ধাপের অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে মনোনয়নপত্র দাখিলের কাজটি সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com