বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

তাড়াইলে ক্ষুদে ডাক্তারদের দ্বারা স্বাস্থ্য পরিক্ষা 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ১০১ বার পড়া হয়েছে
তাড়াইলে ক্ষুদে ডাক্তারদের দ্বারা স্বাস্থ্য পরিক্ষা 

কিশোরগঞ্জের তাড়াইলে ক্ষুদে ডাক্তার দ্বারা স্বাস্থ্য পরিক্ষা কার্যক্রম উদ্ভোধন করেছেন তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসাইন।

জানা যায়, ২১ শে অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারাদেশের ন্যায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে তাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার (২৩ অক্টোবর) সকাল ১০ টায় উক্ত কার্যক্রম শুরু করা হয়।

তাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাইয়ূম এর সভাপতিত্বে ও উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আবদুর রউফ তালুকদার এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসাইন। এসময় শিক্ষকের তত্বাবধানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা নিজেরা ডাক্তার সেজে অন্য শিক্ষার্থীদের  ওজন, উচ্চতা এবং দৃষ্টিশক্তি পরীক্ষা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসাইন বলেন, সারাদেশের ন্যায় তাড়াইল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীদের ডাক্তার বানিয়ে তাদের দ্বারা অন্যান্য সহপাঠীদের স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে। তিনি আরো বলেন, ২১ শে অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম চলবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com