বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

তাড়াইলে ইউপি নির্বাচন আগামীকাল 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৭৭ বার পড়া হয়েছে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফায় বৃৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোট অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ইউনিয়নগুলোতে। উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সাতজন, জাতীয় পার্টি সমর্থিত সাতজন এবং ইসলামি আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী সাতজন। বাকি প্রার্থীরা হলেন স্বতন্ত্র।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৫ জন, সাধারণ আসনের সদস্য (পুরুষ) ২২৮ জন, সাধারণ আসনের সদস্য (নারী) ৮৭ জন প্রার্থী রয়েছেন।

আরো জানা যায়, ১নং তালজাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদে সেলিম খান (নৌকা), জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মশিউর রহমান খান (লাঙ্গল), ইসলামি আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী আবদুল ওয়াহাব ভুঁইয়া (হাতপাখা), স্বতন্ত্র তিনজন হলো, আশিকুর রহমান, আবদুল ওয়াদুদ ও আবু জাহেদ ভুঁইয়া।

২নং রাউতি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইকবাল হোসেন তারিক (নৌকা), জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী ফরিদুজ্জামান ভুঁইয়া বাদল (লাঙ্গল), ইসলামি আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী তাজুল ইসলাম (হাতপাখা), স্বতন্ত্র দুজন হলো, নূর শরীফ উদ্দিন জুয়েল ও রুবেল ইসলাম।

৩ নং ধলা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফরোজ আলম ঝিনুক (নৌকা), জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মাজেদুর রহমান মিল্টন (লাঙ্গল), ইসলামি আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী এরশাদ (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী চেঙ্গিস চৌধুরী।

৪নং জাওয়ার ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জিয়াউর রহমান (নৌকা), জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী ইমদাদুল হক রতন (লাঙ্গল), ইসলামি আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী আলী হুসাইন মারুফ (হাতপাখা), স্বতন্ত্র দুজন হলো, আখলাকুল ইসলাম ও শাহরিয়ার খান।

৫নং দামিহা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ কে মাইনুজ্জামান নবাব (নৌকা), জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মনিরুল হক আজহার (লাঙ্গল), ইসলামি আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী এনামুল হক (হাতপাখা), স্বতন্ত্র দুজন হলো, হুমায়ুন কবির ভুঁইয়া ও আবদুস সালাম।

৬নং দিগদাইড় ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাপ হোসেন ভুঁইয়া (নৌকা), জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী আশরাফ উদ্দীন ভুঁইয়া (লাঙ্গল), ইসলামি আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী দিলওয়ার হোসেন (হাতপাখা), স্বতন্ত্র দুজন হলো, জিল্লুর রহমান ও স্বপন।

৭নং তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কামরুজ্জামান মাহাজন (নৌকা), জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সাইম দাদ খান নৌশাদ (লাঙ্গল), ইসলামি আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী মঞ্জুরুল হক (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী শরিফুল মাহমুদ শোয়েব।

জানা গেছে, এই নির্বাচনে তাড়াইল উপজেলায় মোট ভোটার ১ লাখ ৩৪  হাজার ১৬১ জন । এর মধ্যে পুরুষ ভোটার ৬৯ হাজার ৯১ জন, নারী ভোটার ৬৫ হাজার ৬৮জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ২ জন।

১নং তালজাঙ্গা ইউনিয়নে মোট ভোটার ১৭ হাজার ৮৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ০৮৭ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ৭৫৫ জন। ২নং রাউতি ইউনিয়নে মোট ভোটার ২১ হাজার ৮৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ১৬৭ জন এবং মহিলা ভোটার ১০ হাজার ৬৭৪ জন। ৩নং ধলা ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজার ৯২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৭১৪ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ২০৮ জন। তৃতীয় লিঙ্গ (হিজড়া) ১জন। ৪নং জাওয়ার ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৭১৩ এবং মহিলা ভোটার ৮ হাজার ৮০৪ জন। ৫নং দামিহা ইউনিয়নে মোট ভোটার ২১ হাজার ০৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ০৪১ জন এবং মহিলা ভোটার ১০ হাজার ০৫৫ জন। ৬নং দিগদাইড় ইউনিয়নে মোট ভোটার ১৭ হাজার ৪২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ১২১ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ৩০৪ জন। তৃতীয় লিঙ্গ  (হিজড়া) ১ জন। ৭নং তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা  ২০ হাজার ৫১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ২৪৮ জন এবং মহিলা ভোটার ১০ হাজার ২৬৮ জন।

সরেজমিন গিয়ে জানা যায়, মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থীদের রাজনৈতিক প্রতীক না থাকায় স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তার মাধ্যমেই সদস্যরা যে যারমতো করে ভোটারদের কাছে ভোট চাইছেন। ভোটাররাও বলছেন প্রার্থীদের সার্বিক যোগ্যতা বিচার করে ভোট দেবেন।

তাড়াইল উপজেলার নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন বলেন, তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি নজরদারির জন্য ম্যাজিস্ট্রেট কাজ করেছেন। এরই মধ্যে নির্বাচনী মালামাল এসে পৌঁছেছে তাড়াইলে। নির্বাচন কেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদারের জন্য প্রস্তুতি সম্পন্ন। তিনি আরো বলেন, অবাধ-নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রার্থী ও ভোটারদের সহযোগিতা প্রয়োজন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com