বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

তাড়াইলে দুই মেম্বারের ভোট সমান, ফের ভোট আগামী বুধবার

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ১৩১ বার পড়া হয়েছে
তাড়াইলে দুই মেম্বারের ভোট সমান, ফের ভোট আগামী বুধবার
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তাড়াইল সাচাইল সদর ইউনিয়নের দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে সাধারণ পুরুষ সদস্য নির্বাচনে ৭নং ওয়ার্ডে সর্বোচ্চ ভোট পাওয়া দুইজন পুরুষ সদস্য সমান ভোট পায়। ফলে ওই পদে কাউকেই বিজয়ী ঘোষণা করা হয়নি। এজন্য ওই ইউনিয়নের ১টি ওয়ার্ডের ফের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৪ নভেম্বর বুধবার।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই একটি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারণ পুরুষ সদস্য পদে কালনা, সাররং ও ভেরনতলা গ্রামের দুই প্রার্থীকে ২ হাজার ৯৬৯ জন ভোটার ফের ভোট দিবেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের সাধারণ পুরুষ সদস্য নির্বাচনে ৭নং ওয়ার্ডের ৩টি গ্রামের ২ হাজার ৯৬৯ জন ভোটার রয়েছে। গত ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ভেরনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজর ৯৬৯ জন ভোটার এর মধ্যে ওই একটি ওয়ার্ডের ২ হাজার ১১০জন তাদের ভোট দিয়েছিলেন। এর মধ্যে ৪৭টি ভোট অবৈধ ঘোষণা করা হয়। অবশিষ্ট ২ হাজার ৬৩ ভোটের মধ্যে সাধারণ পুরুষ সদস্য দুই প্রার্থী ফারুল মিয়া (মোরগ প্রতীকে) ৮শত ১৫ পেয়েছিলেন এবং ফাইজুল ইসলাম (ফুটবল প্রতীকে) ৮ শত ১৫ ভোট পেয়েছিলেন। ফলে ভোট সংখ্যা সমান সমান হওয়ায় কাউকেই বিজয়ী ঘোষণা করেননি নির্বাচন কর্মকর্তা।

উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এনামুল হক বলেন, সর্বোচ্চ ভোট পাওয়া দুইজন সমান ভোট পাওয়ায় দুইজনের ভোটের ফলাফল নির্বাচন কমিশনে পাঠানো হয়েছিল। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ নভেম্বর বুধবার ওই ১টি কেন্দ্রে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে। সমান ভোট পাওয়া ফারুল মিয়া (মোরগ প্রতীক) ও ফাইজুল ইসলাম (ফুটবল প্রতীক) দু’জনই এবার প্রার্থী থাকবেন এবং তাদের প্রতীকও একই থাকবে বলে তিনি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com