বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

কটিয়াদীতে বাড়ী ফেরার পথে শিশুকে বলাৎকার, আসামী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৬ মে, ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে
কটিয়াদীতে বাড়ী ফেরার পথে শিশুকে বলাৎকার, আসামী গ্রেপ্তার

কিশোরগঞ্জের কটিয়াদীতে অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটায় বৈশাখী মেলা থেকে বাড়ি ফেরার পথে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় আহাব উদ্দিন (৬৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (১৬ মে) আসামিকে কিশোরগঞ্জ আদালতে সোপার্দ করা হয়। গ্রেপ্তারকৃত আহাব উদ্দিন উপজেলার মসূয়া গ্রামের মৃত নজুমুদ্দিনের ছেলে।

জানা যায়, বলাৎকারের শিকার মাদ্রাসার শিক্ষার্থীর বাড়ি পাশ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার নারান্দী গ্রামে। সে শনিবার রাত আনুমানিক ১০টার দিকে মেলা থেকে বাড়ি ফেরার জন্য অটোরিকশা খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে মসূয়া গ্রামের আহাব উদ্দিনের সাথে শিশুটির দেখা হয়। পরবর্তীতে সে শিশুটিকে তার বাড়িতে নিয়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে আহাব উদ্দিন তার বিল্ডিং ঘরে নিয়ে শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক বলাৎকার করে। বলাৎকারের পর ঘরের দরজা খুলে দিলে, শিশুটি বেরিয়ে এসে রাস্তার লোকজনকে বিষয়টি জানায়। তখন তারা শিশুটির পিতার সাথে মোবাইল ফোনে কথা বলে বাড়ি পৌঁছে দেয়।

বলাৎকারের শিকার শিশুকে রোববার বিকালে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে রাতেই তাকে কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়।

 

এ ঘটনায় শিশু শিক্ষার্থীর পিতা বাদী হয়ে থানায় অভিযোগ করলে কটিয়াদী থানা পুলিশ আসামি আহাব উদ্দিনকে গ্রেপ্তার করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com