বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

কটিয়াদীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১১৭ বার পড়া হয়েছে
কটিয়াদীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

কিশোরগঞ্জের কটিয়াদীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় হুমায়ুন কবির (৩৫) নামে একজন নিহত হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) সকালে উপজেলার ধূলদিয়া ইউনিয়নের রায়খলা ও সতরদোন এই দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশ। নিহত হুয়ামুন কবীর (৩৫) রায়খলা গ্রামের সাবেক ইউপি সদস্য কামাল হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ জুলাই) বিকালে ধূলদিয়া এলাকায় হাজী শামসউদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে সতরদোন গ্রামের ছেলেরা খেলতে আসে। এ সময় রায়খলা গ্রামেরও একদল ছেলরা খেলতে চাইলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ঐদিন সন্ধ্যার দিকে দুই গ্রামের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

আজ শুক্রবার (২২ জুলাই) সকালে তাদের মধ্যে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে টেঁটার আঘাতে গুরুতর আহত হন হুমায়ুন। পরে কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরবর্তীতে এ ঘটনায় ধূলদিয়া বাজারে বেশ কয়েকটি দোকানপাটেও হামলা ঘটনা ঘটেছে। 

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন জানান, মারামারি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ৩০ রাউন্ড ফাঁকা গু‌লি ছুড়া হয়। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com