বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইলে ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে
তাড়াইলে ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ 
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর বাজারের বিশিষ্ট শাড়ি কাপড় ব্যাবসায়ী নিখিল বণিক (৬৫) এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত নিখিল বণিক মৃত নরেন্দ্র বণিকের ছেলে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোর ৫টার দিকে নিহতের ছোট ভাই অখিল বণিকের স্ত্রী উপজেলার সদর বাজারের কেন্দ্রিয় কালিবাড়ি সংলগ্ন নিজ বাড়ির পিছনে আমগাছের ডালে নিখিল বণিকের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের অন্যান্য সদস্যরা জড়ো হন। 
খবর পেয়ে তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল সাড়ে ৭টায় নিহতের ঝুলন্ত লাশ থানায় নিয়ে আসেন।
দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক নিহত নিখিল বণিকের বড় ছেলে নিলয় বণিক জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে অসুস্থ্য বাবাকে খুঁজে পাচ্ছিলেন না। আশেপাশের  বাড়িসহ সদর বাজারের প্রতিটি আনাচে-কানাচে পরিবারের সকলেই রাত ৩টা পর্যন্ত খুঁজাখুজি করে ক্লান্ত দেহে ঘুমিয়ে পড়েন।
নিলয় আরও জানান, তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় কারও নাম উল্লেখ না করে একটি অভিযোগ দায়ের করেছেন।
খবর পেয়ে জেলা সহকারি পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তাছাড়া জেলা পূজা উদযাপণ পরিষদের সভাপতি এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এবং সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে জানতে চাইলে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার ঘটনার সত্যতা এবং অভিযোগ প্রাপ্তি স্বীকার করে বলেন, নিহত নিখিল বণিকের মৃতদেহ ময়না তদন্তের জন্য সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com