শুক্রবার (৫ আগষ্ট) দুপুরে উপজেলা সদর বাজারে সবজি বিক্রেতাদের সাথে কথা হলে তারা বলেন, গত দু’দিন আগে বুধবার কাঁচামরিচ কেজিতে বিক্রি হয়েছে ৩০০ টাকায়। ৫০ টাকা কমে আজ শুক্রবার বিক্রি করছি ২৫০ টাকায়।
উপজেলা সদর বাজারের তরিতরকারি মহলের সবজি বিক্রেতা হুমায়ুন কবিরের সঙ্গে কথা হলে তিনি বলেন, কাঁচামরিচ সহ সব প্রকারের সবজির দামই বেড়েছে। তিনি আরো বলেন, বন্যা আর বৃষ্টির কারণে কাঁচামরিচের দাম বেড়েছে। এখন কেজি বিক্রি করছি ২৫০ টাকায়। জোয়ারের মতো দাম বাড়ছে কাঁচামরিচের। বাজারে সাপ্লাই বাড়লে আবার কমে যাবে।