বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইলে পুলিশ সুপারের বিদায়ী সংবর্ধনা

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে
তাড়াইলে পুলিশ সুপারের বিদায়ী সংবর্ধনা
‘দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ উক্ত প্রতিপাদ্যকে ধারণ করে জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ এর বদলিজনিত বিদায়ী উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ আগষ্ট) তাড়াইল থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়। 
জেলা পুলিশ সুপার বিপিএমবার মাশরুকুর রহমান খালেদ এর অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় বিদায়ী সংবর্ধনা অনুষ্টানে তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ অফিসার রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও তদন্ত মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন ও বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভুঁইয়া মোতাহার।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, তাড়াইল-করিমগঞ্জ থানা সার্কেল ইফতেখারুজ্জামান, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি ইসমাঈল হোসেন সিরাজী, তাড়াইল মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আবদুল হাই, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানাসহ উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানবৃন্দ।
এ সময় তাড়াইল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আমার জীবনে অনেক পুলিশ সুপারকে পেয়েছি, কিন্তু জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ স্যারের মতো একজন আদর্শ অভিভাবক কখনো পাইনি। আজ বিদায়লগ্নে মনে হচ্ছে কি যেনো হারাচ্ছি। 
অনুষ্ঠানে তাড়াইল থানার পুলিশ কর্মকর্তারা আবেগে আপ্লুত হয়ে পড়েন। দীর্ঘদিন আদর্শ একজন পুলিশ সুপারের নির্দেশে জনগণকে সেবা দিতে পেরে তারা নিজেদের গর্বিত মনে করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com