বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইলে দামিহা ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠিত

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে
তাড়াইলে দামিহা ইউনিয়ন বিএনপি'র কমিটি গঠিত
তাজুল ইসলাম তনু’কে সভাপতি এবং আজিজুল হক বাবু’কে সাধারণ সম্পাদক করে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (১৯আগস্ট) বিকালে দামিহা ইউনিয়ন ভূমি অফিসের আঙ্গিনায় অনুষ্টিত ইউনিয়ন বিএনপি’র আহবায়ক তাজুল ইসলাম তনু’র সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম-আহবায়ক সারোয়ার হোসেন লিটনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ও তাড়াইল উপজেলা বিএনপি’র সমন্বয় কমিটির আহবায়ক রুহুল হোসাইন রুহুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাঈল, নাজমুল আলম এবং আমিনুল ইসলাম আশফাক। 
উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক সারোয়ার হোসেন লিটন জানান, দামিহা ইউনিয়ন দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি প্রার্থী ছিলেন চারজন। তাজুল ইসলাম তনু, জামাল উদ্দিন ভূঞা, হাবিবুর রহমান এবং বিল্লাল মিয়া। এর মধ্যে তাজুল ইসলাম তনু’কে সমর্থন জানিয়ে জামাল উদ্দিন ভূঞা ও হাবিবুর রহমান নিজ নিজ প্রার্থীতা প্রত্যাহার করেন এবং বিল্লাল মিয়া নিজ থেকে স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাড়ালে একক প্রার্থী হিসেবে তাজুল ইসলাম তনুকে সভাপতি ঘোষণা করা হয়।
অপরদিকে সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী ছিলেন তিনজন। এদের মধ্যে শওকত হোসেন রানা এবং নাসির মিয়া নিজ নিজ প্রার্থীতা প্রতাহার করায় একক প্রার্থী হিসেবে আজিজুল হক বাবু নির্বাচিত হন। সম্মেলনে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com