বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইলে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে
তাড়াইলে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল 
কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় শোক দিবস উপলক্ষে দামিহা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনাসভা, দোয়া ও গণভোজ অনুষ্টিত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের স্মরণে উপজেলার ৫নং দামিহা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় উদয়ন কলেজ মাঠে অনুষ্টিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল হক ভূঁইয়া মোতাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগ সভাপতি ইসলাম উদ্দিন ফয়সাল, দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক একে মাইনুজ্জামান নবাব, ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফরোজ আলম ঝিনুক, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, যুক্তরাজ্যের অর্থ মন্ত্রনালয়ের সাবেক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার তাড়াইলের কৃতি সন্তান ব্যারিষ্টার গোলাম কবির ভূঁইয়া সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দামিহা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া কাজলের সভাপতিত্বে এবং দামিহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাবের সঞ্চালনায় উক্ত আলোচনাসভায় বাংলাদেশ আওয়ামীলীগ তাড়াইল উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভুঁইয়া মোতাহার বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমাদের সকলেরই একযোগে কাজ করতে হবে।জননেত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। তিনি কৃষক-শ্রমিক মেহনতি মানুষকে বেশি ভালবাসতেন।
আমরা বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি এবং জাতির জনক সহ ১৫আগষ্টে শহীদ সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি আরও বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারনে সারা বিশ্বেই অর্থনীতির উপর চাপ পড়ছে। তাই দ্রব্যমূল্যের কিছুটা উর্ধ্বগতি আমাদের দেশেও বিরাজমান।এটা সাময়িক। এর থেকে দ্রুত উত্তরণ ঘটিয়ে আবারো আমরা ঘুরে দাড়াঁবো। আপনারা ধৈর্যের সাথে আস্তা রাখুন।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তা চেতনায় দেশকে উন্নত দেশে রূপান্তরিত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে একটি কুচক্রীমহল দেশকে একটি বিশৃঙ্খালার মধ্যে ঠেলে দিতে চাচ্ছে।এদের প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com