বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

বৃষ্টিতে তাড়াইলের আমন চাষাীদের মনে স্বস্তি

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৬ বার পড়া হয়েছে
বৃষ্টিতে তাড়াইলের আমন চাষাীদের মনে স্বস্তি

খরায় দিশেহারা কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার আমনচাষিদের মধ্যে কিছুটা স্বস্তি জুগিয়েছে বৃষ্টি। তবে আমন চাষাবাদ নিশ্চিতে আগামী ১৫ দিনে আরও বৃষ্টির প্রয়োজন বলে জানিয়েছেন কৃষকরা। তা না হলে পানি সেচ দিয়ে চাষাবাদ করতে হবে। এতে করে অনেক জমি অনাবাদি পড়ে থাকতে পারে।

তাড়াইল উপজেলায় এবার আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ৭হাজার ৪৮০হেক্টর জমিতে। এর মধ্যে হাইব্রিড ৩০০হেক্টর, উফশি ৭হাজার হেক্টর, স্হানীয় ১৮০হেক্টর জমিতে। এ পর্যন্ত আবাদ করা হয়েছে, ৬হাজার ৬২০হেক্টর জমিতে। এর মধ্যে হাইব্রিড ৩৬০হেক্টর, উফশি ৬হাজার ২০০হেক্টর, স্হানীয় ৬০হেক্টর জমিতে। 

সরেজমিনে গিয়ে কৃষকদের সাথে কথা বলে জানা যায়, অন্যান্য বছর এই সময়ে আমনের চারা রোপণ শেষ পর্যায়ে থাকে। তবে এবার খরায় পিছিয়েছে চাষাবাদ। এদিকে, শুক্রবার রাত থেকে সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত তাড়াইলে থেমে থেমে বৃষ্টি হয়েছে। এতে আমন রোপণে ক্ষেতে নেমে পড়েছেন অনেক চাষি।

তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের কৃষক নুরুল আলম বলেন, বৃষ্টি হয় না দেখে খুব চিন্তায় ছিলাম। অবশেষে বৃষ্টি হলো আর সেই বৃষ্টিতে মনে স্বস্তি ফিরলো।
উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের কৃষক হাবিবুর রহমান বলেন, বৃষ্টি হওয়ায় যেমন ফসলের জন্য ভালো হয়েছে তেমনি পানি সেচে আমাদের যে বাড়তি খরচ হতো তা কিছুটা সাশ্রয় হয়েছে। আগামী ১৫ দিনে আরও বৃষ্টি হওয়া প্রয়োজন। তাহলে আমাদের কৃষকদের জন্য ভালো।

তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম বলেন, এই কয়েকদিনের বৃষ্টি আমন চাষে আশার সঞ্চার হয়েছে। শুধু তাই নয় বৃষ্টিতে ফসলে থাকা পোকা কমবে। চাষাবাদও বাড়বে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com