বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইলে কিশোরি ধর্ষণে অভিযুক্ত মামা আটক 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৫ বার পড়া হয়েছে
তাড়াইলে কিশোরি ধর্ষণে অভিযুক্ত মামা আটক 
কিশোরগঞ্জের তাড়াইলে মামা কর্তৃক কিশোরি ভাগ্নি (১৭) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ধর্ষিতার মা বাদী হয়ে তাড়াইল থানায় ধর্ষণ ও ধর্ষণে সহযোগীতা করায় অবিবাহিত ভাইসহ অপর ভাবীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও আবাসনের বাসিন্দা মঞ্জু ইসলামের ছেলে জরিপ মিয়া (১৯) একই এলাকার ভাগ্নিকে একাধিবার ধর্ষণ করেন। বিয়ের প্রলোভনে ধর্ষণে কিশোরি ৭ মাসের অন্তস্বত্বা হওয়ায় ঘটনা জানাজানির এক পর্যায়ে ধর্ষকের ভাবির সহযোগীতায় গর্ভপাত ঘটান। এ ঘটনায় ধর্ষক মামা ও গর্ভপাত ঘটানোর সহযোগী ভাবীকে আটক করেছে তাড়াইল থানার পুলিশ।মামলার সূত্রে জানা গেছে, উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও আবাসনে ভিকটিমের মা ও  মামাতো ভাই জরিপ মিয়া পাশাপাশি বাড়িতে বসবাস করার সুবাধে গত এক বছর পূর্বে থেকে তাদের বাড়িতে আসা যাওয়া করতো। জরিপ মিয়া ভিকটিমের সম্পর্কে মামা হওয়ায় পরিবারের কেউ তাকে সন্দেহ না করায় আসা যাওয়ার সুযোগে ভিকটিমের সাথে জরিপের প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে।

ভাগ্নিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে মামা জরিপ মিয়া। একাধিকবার ধর্ষণের কারণে ভিকটিম ৭ মাসের গর্ভবতী হয়ে যায়। পরে পরিবারের লোকজনের মধ্যে বিষয়টি জানা জানি হলে জরিপ মিয়া তার চাচাতো ভাইয়ের বৌয়ের সাথে পরামর্শ করে বাচ্চা নষ্ট করার পরিকল্পনা করে। ভাবীর পরিকল্পনা অনুযায়ী বাচ্চা নষ্ট করার ওষুধ এনে দেয় জরিপ মিয়া।
গত ৪ সেপ্টেম্বর ভাবী শাহেদা আক্তার ওষুধ নিয়ে গিয়ে ভিকটিমের হাতে দিয়ে বলে ৭ মাসের সময় এই ওষুধ খাইতে হয়। ভাবীর কথা বিশ্বাস করে ওইদিন রাত আনুমানিক ৮টার দিকে ভাবীর দেয়া ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লে মধ্য রাতে প্রসব ব্যাথা শুরু হওয়ার কারণে জরিপের ঘরে চলে যায় ভিকটিম। ৫ সেপ্টেম্বর আনুমানিক দুপুর ২ টার দিকে আবার প্রচণ্ড প্রসব ব্যাথা শুরু হইলে ভিকটিম আবাসনের বাথরুম যাওয়ার পর সেখানে একটি মেয়ে বাচ্চা প্রসব করে। প্রসবের পর জীবিত মেয়ে বাচ্চাটি নিয়ে ভিকটিম জরিপের ঘরে যাওয়ার পর নবজাতকের মৃত্যু হয়।খবর পেয়ে তাড়াইল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ৫ সেপ্টেম্বর সোমবার রাতেই সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌঁছে নবজাতকের লাশ উদ্ধার করে ধর্ষক জরিপ মিয়া ও সহযোগী শাহেদা আক্তারকে আটক করে থানায় নিয়ে আসেন। আসামীদের বিরুদ্ধে ভিকটিমের মা বাদী হয়ে  থানায় নারী ও শিশু নির্যাতনদমন আইন ও নবজাতককে হত্যা এই মর্মে মামলা রুজু করার পর মঙ্গলবার (৬সেপ্টম্বর) সকালে নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে ও দুপুরে আসামীদেরকে কিশোরগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বোরগাঁও আবাসনে মামার হাতে ভাগ্নি ধর্ষণের স্বীকার ও নবজাতককে হত্যা এমন খবর পেয়ে তাড়াইল থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছে নবজাতককের লাশ উদ্ধার করা হয়।

ঘটনার দিন রাতে অভিযান চালিয়ে আসামীদেরকে আটক করা হয়। গতকাল সকালে নবজাতকের লাশ কিশোরগঞ্জ মর্গে ও আসামীদেরকে দুপুরে কিশোরগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com