বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

তাড়াইলে প্রেমিকের হাতে কলেজছাত্রী ধর্ষণের স্বীকার, ধর্ষক আটক

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে
তাড়াইলে প্রেমিকার হাতে কলেজছাত্রী ধর্ষণের স্বীকার, ধর্ষক আটক
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের কলেজ পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একই ইউনিয়নের আজিজুর রহমানের ছেলে আরিফ হাসান মেগু (২৩) কে আটক করেছে তাড়াইল থানা পুলিশ।
তাড়াইল থানা সূত্রে জানা যায়, উপজেলার রাউতি ইউনিয়নের উত্তরপাড়ার বাসিন্দা ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের অনার্স ইংরেজি শেষ বর্ষের ছাত্রীর সাথে একই ইউনিয়নের ছনভিটা গ্রামের আরিফ হাসান মেগুর গত একবছর যাবত প্রেম ভালোবাসার সম্পর্ক চলে আসছিল। ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে আরিফ হাসান মেগু। ভিকটিমের নগ্ন ছবি মোবাইলে ধারন করা চিত্র গত ৩ সেপ্টেম্বরে আসামী ও ভিকটিমের বন্ধু বান্ধবের মেসেঞ্জারে ছড়িয়ে দেয় আরিফ। এতে ভিকটিম মানসিকভাবে ভেঙ্গে পড়েন। পরিবারের পরামর্শক্রমে ভিকটিমকে ধর্ষণের অভিযোগে নিজে বাদী হয়ে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে তাড়াইল থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার রাতেই তাড়াইল থানার এস আই সুকান্ত দাস, এস আই  আসাদ ও কনস্টেবল সালেহ আহম্মেদ শাহসহ সঙ্গীয় ফোর্স নিয়ে রাউতি বাবুলের বাজারে অভিযান চালিয়ে ধর্ষক আরিফ হাসান মেগুকে তার ফোনসহ আটক করে থানায় নিয়ে আসা হয়।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কলেজ পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আরিফ হাসান মেগু নামে এক ধর্ষককে আটক করা হয়েছে। ভিকটিম নিজে বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেছেন।
আজ ৭ সেপ্টেম্বর বুধবার সকালে ভিকটিমকে ডাক্তারি পরিক্ষার জন্য কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়। পাশাপাশি দুপুরে ধর্ষক আরিফ হাসান মেগুকে কিশোরগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com