এমপি মুজিবুল হক চুন্নু বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। এই সরকার দেশের শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক উন্নতি করেছে। এরই ধারাবাহিকতায় পুরুড়া উচ্চ বিদ্যালয়ের চার তলা ভবনটি নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, একাধিক প্রতিষ্ঠানকে করেছি সরকারীকরণ এবং এমপিওভুক্ত। শিক্ষার উন্নয়নে সারাদেশে তাড়াইল উপজেলাকে নিয়ে যেতে চাই অনন্য উচ্চতায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন, উপজেলা ভূমি কর্মকর্তা মনোনিতা দাস, তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ অফিসার রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম গোলাম কিবরিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা ও পুুুরুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিরুল হক ভুঁইয়া প্রমুখ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম খান, উপজেলার জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রতন, ধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন, রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ, জাতীয় যুব সংহতির উপজেলা সভাপতি আশরাফুল আলম রুবেল প্রমূখ।
অনুষ্ঠানে এমপি মুজিবুল হক চুন্নুকে প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।