জানা গেছে, সারা দেশের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে সোমবার (১২ সেপ্টেম্বর) থেকে আগামী ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ।
উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা এস এম আবু মোতালেব বলেন, আমরা ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছি।আগামী ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করবো।