বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইলের ৮ বছরের ফুয়াদ কুরআনের হাফেয হলেন ৫৬৫ দিনে  

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে
তাড়াইলের ৮ বছরের ফুয়াদ কুরআনের হাফেয হলেন ৫৬৫ দিনে  
কিশোরগঞ্জের তাড়াইল সদরের উত্তরায় অবস্থিত দারুল কুরআন মাদরাসার মেধাবী ছাত্র আসীকুল ইসলাম ফুয়াদ (৮) ৫৬৫ দিনে (কার্যদিবস) পবিত্র কুরআনের হিফয সম্পন্ন করেছে।
ফুয়াদ গতকাল মঙ্গলবার (১৩সেপ্টেম্বর) ভোর ৫টা ৪৬মিনিটে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেয মাওলানা এমদাদুল্লাহর নিকট হিফয জীবনের শেষ সবক শুনিয়ে ৮বছর ২মাস ২৫দিন বয়সে পবিত্র কুরআনের হাফেয হওয়ার গৌরব অর্জন করেন।
২০১৪ সালের ১৯জুন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামে জন্ম গ্রহণ করে আসীকুল ইসলাম ফুয়াদ। তার পিতা আমিনুল ইসলাম পেশায় একজন রিক্সা চালক। মাতা রিপা আক্তার গৃহিণী। 
দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেয এমদাদুল্লাহ জানান, ২০১৮ সালের ১জুলাই দারুল কুরআন মাদরাসায় প্রথম শ্রেণিতে ভর্তি হয়ে অক্ষর জ্ঞান অর্জনের মধ্য দিয়ে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু হয়। ওই বছরের বার্ষিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করে নুরানি দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হয়। ২০১৯ সালে দ্বিতীয় শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে ২০২০ সালে হিফয পড়ার উদ্দেশ্যে নাযেরা বিভাগে ভর্তি হয়। কিন্তু দুই মাস যেতে না যেতেই বৈশ্বিক মহামারি করোনার কারণে দীর্ঘ সময়ের জন্য মাদরাসা বন্ধ হয়ে যায়। তারপরও মাদরাসার তত্ত্বাবধানে পরিচালক ও শিক্ষকদের প্রচেষ্টায় ছুটিকালীন ওই সময়েও বাড়ীতে বিভিন্ন প্রক্রিয়ায় পড়া চালিয়ে যায়। এভাবে নাযেরা সম্পন্ন করে একই বছরে তার হিফয সবক পড়া শুরু হয়। অত্যন্ত মনোযোগের সাথে চালিয়ে যায় কুরআন মুখস্থকরণ। দ্বিতীয় শ্রেণিতে থাকা অবস্থায় প্রতিষ্ঠানের শিক্ষা প্রদর্শনীতে মুখস্থ খুতবা পাঠসহ পবিত্র জুমার নামাযে ইমামতি করে আলোচনায় আসে ফুয়াদ। এরপর হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখা ও কিশোরগঞ্জ জেলা পর্যায়ের প্রতিযোগিতা, নেত্রকোনার কেন্দুয়ায় অনুষ্ঠিত হিফজুল কুরআন মজলিস আয়োজিত হিফয প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়ে এনেছে অনেক পুরষ্কার। দারুল কুরআনের ৭ম হাফেয হিসেবে লিপিবদ্ধ হলো তার নাম।
তিনি আরও বলেন, শুধু ফুয়াদই নয়, এরকম অনেক মেধাবী তৈরির পথে এগিয়ে যাচ্ছে দারুল কুরআন মাদরাসা। প্রতিষ্ঠার বিগত চার বছরে আরটিভি, মোহনা টেলিভিশন, চ্যানেল টুয়েন্টিফোর, এটিএন বাংলা, ইসলামিক ফাউন্ডেশন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশসহ বিভিন্ন হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্যের স্বাক্ষর রেখেছে দারুল কুরআনের ছাত্ররা। সর্বশেষ গত ৬ আগস্ট বেসরকারী টিভি চ্যানেল এটিএন বাংলার ক্ষুদে হাফেজ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় কিশোরগঞ্জ জেলায় প্রথম স্থান অধিকার করে দারুল কুরআনের ছাত্র আনোয়ার মাহমুদ পুরো জেলায় আলোড়ন সৃষ্টি করে।
বিগত সময়ে আসীকুল ইসলাম ফুয়াদ জাতীয় পর্যায়ের লেখক, সাহিত্যিক ও অনলাইন এক্টিভিস্ট সাইমুম সাদী, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন, তাড়াইল থানার তৎকালীন অফিসার ইনচার্জ মুজিবুর রহমান, আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের প্রিন্সিপাল মাওলানা শাব্বির আহমদ রশীদ, ঢাকার যাত্রাবাড়ী জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মুফতি ওযায়ের আমীন, বিশিষ্ট সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম সালতু সহ বিভিন্ন গুণী ব্যক্তিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছে উক্ত মাদরাসার শিক্ষার্থীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com