বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

মাকে মারধরের প্রতিবাদ করায় ছোট ভাইকে ছুরিকাঘাত বাবার হত্যা চেষ্টা মামলা

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১২২ বার পড়া হয়েছে
মাকে মারধরের প্রতিবাদ করায় ছোট ভাইকে ছুরিকাঘাত বাবার হত্যা চেষ্টা মামলা
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাকে মারধরের প্রতিবাদ করায় আপন ছোট ভাইকে একাধিক ছুরিকাঘাত করছে মাদকাসক্তি বড় ভাই নাঈম। 
মাদকাসক্তি নাইম (২২) পশ্চিম তারাকান্দি (তিল্লা পাড়া) গ্রামের এমাদ মিয়ার ছেলে। এ ঘটনায় ছুরিকাঘাতের শিকার এমাদ মিয়ার ছোট ছেলে আবু সায়িম (১৮) এর অবস্থা আশংকাজনক। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে তারাকান্দি গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 
জানা যায়, ঘটনার দিন সকালে তুচ্ছ বিষয় নিয়ে নাঈম ও তার মা নাছিমা বেগমের মাঝে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে নাঈম তার মাকে লাথি ও মারধর করতে শুরু করলে, ছোট ছেলে সায়িম এগিয়ে আসে এবং মাকে মারধরের কারণ জানতে চায়। এতে ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ছুরি এনে সায়িমের পিঠে, ঘাড়ে, বুকেসহ শরীরে বিভিন্ন জায়গায় একাধিক ছুরিকাঘাত করে নাঈম। এতে সাথে সাথে মাঠিতে লুটিয়ে পড়ে সায়িম। পরে আশপাশের মানুষ এসে তাকে উদ্ধার করে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আঘাত গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল স্থানান্তর করে।
ঘটনার পর এমাদ মিয়া বাদি হয়ে কুলিয়ারচর থানায় হত্যা চেষ্টার একটি মামলা দায়ের করে। 
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ঘটনার পর অভিযুক্ত নাঈমকে রাতেই গ্রেফতার করা হয়েছে এবং আজ দুপুরে আসামিকে পুলিশ প্রহরায় কিশোরগঞ্জে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়ে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com