বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

কুলিয়ারচরে পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৮ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে পালন করার লক্ষে কুলিয়ারচর উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুলিয়ারচর থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কুলিয়ারচর থানা পুলিশের আয়োজনে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কুলিয়ারচর থানা প্রাঙ্গণে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
এসময় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর পৌর প্যানেল মেয়র হাবিবুর রহমান, রামদী ইউনিয়ন চেয়ারম্যান আলাল উদ্দিন, ছয়সূতী ইউনিয়ন চেয়ারম্যান ভিপি ইকবাল, সালুয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কাইয়ুম, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন-কুলিয়ারচর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট মনমত চন্দ্র দাস, কুলিয়ারচর হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি অরুন চক্রবর্তী, হাজারিনগর পূজা উৎযাপন কমিটির সভাপতি প্রমোদ ভৌমিক, কুলিয়ারচর উপজেলা পূজা উৎযাপন কমিটির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নয়ন চন্দ্র দাস প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলার ৩৭টি পূজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদকগন সহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন- কুলিয়ারচর থানার এসআই ফখরুল হাসান ফারুক।
সভায় পূজা মন্ডপের আইন শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান সহ আলোচনা করা হয়। বক্তারা প্রতিটিতে পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন সহ সরকারি নির্দেশনা অনুযায়ী পূজা উদযাপন ও আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার পরামর্শ দেন। যে কোনো তথ্য দ্রুত পুলিশকে জানাতে বলা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com