বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইলে শিক্ষার্থীদের মাঝে কৃমি নাশক ওষুধ ও রক্তের গ্রুপ নির্নয়

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৬ বার পড়া হয়েছে
তাড়াইলে শিক্ষার্থীদের মাঝে কৃমি নাশক ওষুধ ও রক্তের গ্রুপ নির্নয়
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের দারুল কুরআন মাদরাসার শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে ৫ থেকে ১৬ বছর বয়সী সকল শিশুকে কৃমিনাশক ওষুধ খায়ানো ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়েছে।
দারুল কুরআন মাদরাসার নুরানি কিন্ডারগার্টেন শাখা ও হিফয বিভাগের ক্যাম্পাসে সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় এ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক সাংবাদিক এমদাদুল্লাহ্। প্রতিষ্ঠানের নিজস্ব স্বাস্থ্য কর্মসূচির আওতায় ১৫০ জন শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয় এবং বেলা সাড়ে ১১টায় ৩০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শতভাগ রক্তের গ্রুপ নির্ণয় নিশ্চিত করা হয়।
এ কর্মসূচি পালনকালে দারুল কুরআনের হিফয বিভাগের শিক্ষক হাফেয মাওলনা সোহাইল আহমাদ, দারুল কুরআন মহিলা মাদরাসার নাযেমে তালিমাত হাফেয মাওলানা মুফতি হাসান মাহমুদ, নুরানি কিন্ডারগার্টেন শাখার শিক্ষক মাস্টার জাহাঙ্গীর আলম কাশেম, দারুল কুরআনের নুরানি কিন্ডারগার্টেন শাখার শিক্ষক হাফেয মাওলানা আকরামুল ইসলাম, মাওলানা জিয়াউল হক, হাফেয আনোয়ার হোসেন, মাওলানা মোশারফ হুসেন মিল্কী, আবাসিক নুরানি বিভাগের শিক্ষক মাওলনা মুহাম্মদ হিদায়াতুল্লাহ্সহ অভিভাবকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলন।
প্রতিষ্ঠানের পরিচালক সাংবাদিক এমদাদুল্লাহ্ জানান, আমাদের এই প্রতিষ্ঠানে প্রতিটি শিক্ষার্থীদের আলাদা আলাদা ডাটাবেজ থাকে।নিজস্ব অর্থায়নে সকল শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা সহ কৃমিনাশক ট্যাবলেট প্রদান ও প্রত্যেকের রক্তের গ্রুপ নির্নয় করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com