বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইলে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে
তাড়াইলে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
কিশোরগঞ্জের তাড়াইলে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার দিগদাইড় ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় জনগণ এবং পুলিশের অংশ গ্রহণে ও তাড়াইল থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, করিমগঞ্জ সার্কেল এর সহকারী পুলিশ সুপার ইফতেখারুজ্জামান।
প্রধান অতিথি ইফতেখারুজ্জামান অনুষ্ঠানে মাদক, সন্ত্রাস, যৌন হয়রানি, জমি নিয়ে বিরোধ, জঙ্গিবাদ, চাঁদাবাজি, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, বাল্য বিয়ে, ভাড়াটিয়া তথ্য ফরম পূরণসহ সমাজের নানা প্রতিবন্ধকতা প্রতিরোধে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি জনবান্ধবমূলক পুলিশিং সেবা ও কমিউনিটি পুলিশিংয়ের সুফলসহ সব ধরনের সেবা দ্রুত জনগণের দ্বার প্রান্তে পৌঁছানোর বিষয়েও আলোচনা করেন তিনি।
উক্ত অনুষ্ঠানে পুলিশি সেবা নিয়ে উপস্থিত সাধারণ জনগণের কাছ থেকে মন্তব্য শোনা হয় এবং কিভাবে পুলিশি সেবাকে আরো জনবান্ধব করা যায় সে সম্পর্কে মতামত নেয়া হয়।
দিগদাইড় ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দসহ ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com