কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্ম পালিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কর্যালয়ের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বর্ষীয়ান নেতা মো. আব্দুস সাত্তার মাষ্টার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বরণ ও সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম প্রমূখ।
.
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কেটে জন্মদিন পালন করেন। পরে প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন, কুলিয়ারচর মডেল মসজিদের ইমাম ওবায়দুল হক আনজুম খান।