বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইলে ব্যাপকহারে বেড়েছে প্লাস্টিকের পণ্য ব্যবহার

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৬২ বার পড়া হয়েছে
তাড়াইলে ব্যাপকহারে বেড়েছে প্লাস্টিকের পণ্য ব্যবহার

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বাজারগুলোতে মালামাল বেচাকেনা ও সংরক্ষণে দোকানিরা ব্যাপক হারে প্লাস্টিকের বস্তা (মোড়ক) ও থলে এবং পলিথিন ব্যবহার করছেন।

২০১০ সালে সরকার পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারে আইন জারি করে। আইনে বলা হয়েছে, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে যদি কেউ প্লাষ্টিকের মোড়ক বা পলিথিন ব্যবহার করে, তবে ওই আইনের ১৪ ধারায় তা দন্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) উপজেলার সদর বাজার, পুরুড়া বাজার, শিমুলহাটি বাজার, দড়িজাঙ্গীরপুর বাজার, দামিহা বাজার, জাওয়ার বাজার, সেকান্দরনগর বাজারে গিয়ে দেখা গেছে প্রায় সব মুদি দোকানে এবং চাল, ডাল, চিনি, মুড়ি, ভুট, ময়দা ও সারের দোকান এবং আড়তে প্লাস্টিকের বস্তায় মালামাল রাখা হয়েছে। প্লাস্টিকের বস্তা বা থলেতে ও পলিথিনেই দোকানিরা বিক্রি করছেন চাল, ডাল, চিনিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।

তাড়াইল সদর বাজারের রাব্ববী ষ্টোরের মালিক রাব্বি হাসান সহ নাম প্রকাশ না করার শর্তে আরো কয়েকজন মোদি ব্যবসায়ী বলেন, পাটের বস্তার চেয়ে প্লাস্টিকের বস্তায় পণ্য বেচাকেনা ও আনা-নেওয়া বেশি সুবিধাজনক। এ জন্য প্লাস্টিকের বস্তা ব্যবহার করছেন। তারা দাবি করেন, প্রতিটি বাজারের ৮০ শতাংশ দোকানি প্লাস্টিকের বস্তা নিষিদ্ধ হওয়ার কথা জানেন না। উপজেলার সদর বাজারের চালের আড়তদাররা বলেন, মিলের মালিকরা আমাদেরকে প্লাসিটকের বস্তায় চাল দেয়। আমরা কী করবো।

উপজেলার কৃৃষি কর্মকর্তা আশরাফুল আলম বলেন, প্লাস্টিকের মোড়ক পচে না। এগুলো মাটিতে মিশে ফসল উৎপাদনকে ব্যাহত করে। এগুলোর বর্জ্যে দূষিত হয় পরিবেশ, পয়োনিষ্কাশনের ব্যবস্থাও বিঘ্নিত হয়।
তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা শারমিন বলেন, প্লাস্টিকের বস্তায় চাল, ডাল, গম, সার ও চিনি সংরক্ষণ এবং বেচাকেনা নিষিদ্ধ। আইন ভঙ্গ করে প্লাস্টিকের মোড়ক, পলিথিন ব্যবহার করা হলে সে সব ব্যবসায়ীদের বিরুদ্ধে প্লাস্টিকের মোড়ক ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com