বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

ঘাস কাটতে গিয়ে নিখোঁজ নারী লাশ পড়ে ছিলো ধানক্ষেতে

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১১৪ বার পড়া হয়েছে
ঘাস কাটতে গিয়ে নিখোঁজ নারী লাশ পড়ে ছিলো ধানক্ষেতে
কিশোরগঞ্জের কুলিয়ারচর গরুর জন্য ঘাস কাটতে গিয়ে রিনা বেগম নামের এক নারী নিখোঁজ হওয়ার চার ঘন্টা পর ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত রিনা বেগম (৪৫) কুলিয়ারচর পৌর সদর ১নং ওয়ার্ড বড়খারচর পশ্চিম পাড়া মহল্লার আব্দুল সাত্তার মিয়ার স্ত্রী। ঘটনাটি ঘটেছে সোমবার (১৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে। 
পরিবারের সূত্রে জানা যায়, রিনা বেগম প্রতিদিনের ন্যায় সেদিনও আসরের নামাজের পর বাড়ির পিছনে পালটিয়া বনে গরুর জন্য ঘাস কাটতে যায়। কিন্তু ঘাস কাটতে গিয়ে সেদিন আর ফিরেনি। এরপর এলাকা বাসী সন্ধ্যার পর পুরো ফসলি বনজুড়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে রাত নয়টার দিকে পালটিয়ার বনের নির্জন স্থানে ধানক্ষেতের পানিতে তার লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহতের স্বামী আব্দুল সাত্তার বলেন, তার স্ত্রীর মৃগী ব্যারাম ও জিন ভুতের আসর ছিলো। এ ঘটনা তাদের কারও প্রতি কোনো সন্দেহ নেই । 
কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে সাথে সাথে আমিসহ থানার স্টাফ ঘটনা স্থলে এসে লাস উদ্ধার করি। লাশ দেখে মনে হচ্ছে স্টোক বা তার মৃগী রোগের কারণে সেখানে মারা গেছে। তার শরীরে বা কোথায় কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে লাশ পরিবারের কাছে স্থানান্তর করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com