কিশোরগঞ্জের তাড়াইলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল ৮টায় শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ রাসেল এর স্মৃতির উদ্যেশ্যে আলোচনাসভা অনুষ্টিত হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনীতা দাস এর সভাপতিত্বে উক্ত আলোচনাসভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা শামছুল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা, উপজেলা মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুখ উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সকল উচ্চ বিদ্যালয়, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং সকল শিক্ষার্থীবৃন্দ।
মনোনীতা দাস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করা হয়। তখন শেখ রাসেল অনেক ছোট।হায়েনার দল তাকেও রেহায় দেয়নি।
এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনীতে শিক্ষার্থীরা অংশ নেন। এর আগে একটি বর্নাড্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়।