রোগটি এখন উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়ায় এক রকম উদ্বিগ্ন দেখা দিয়েছে। প্রতিদিন কেউ না কেউ আক্রান্ত হচ্ছেন। শিশুদের মাঝে এই রোগ বেশী ছড়িয়ে পড়ায় তারা স্কুলেও যেতে পারছে না। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা জানায়, স্কুলে অনেকেরই চোখ উঠেছে। তাই তারা চোখ উঠার কারণে স্কুলে যেতে পারছেন না।
উপজেলার বিভিন্ন গ্রামের লোকজনের সাথে কথা বলে জানা গেছে, পরিবারের কারো চোখ উঠলে পর্যায়ক্রমে অন্যদের মাঝেও ছড়িয়ে পড়ছে। প্রথমে চোখ চুলকায়, তারপর লাল হয়ে চোখ থেকে পানি ঝরে। এছাড়াও বাইরের আলোতে চোখ দিয়ে ভালো দেখা যাচ্ছে না বলেও তারা জানান। তবে চোখ ওঠার ৪-৫ দিনের মধ্যে ভাল হয়ে যাচ্ছে বললেন তারা। এ রোগে আক্রান্তের কারণে বড় ধরনের কোনো সমস্যা না হলেও পূর্ব সতর্ক থাকা প্রয়োজন বলে মনে করছেন তারা।
এবিষয়ে জানতে তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসেনে বলেন, চোখ উঠলে চশমা ব্যাবহার করতে হবে। এতে চোখে স্পর্শ করা কমবে এবং ধুলাবালু, ধোঁয়া থেকে চোখ রক্ষা পাবে। আলোয় অস্বস্তিও কমবে। চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যাবহার করতে হবে।