বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইলে রেড ক্রিসেন্ট সোসাইটির নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে
তাড়াইলে রেড ক্রিসেন্ট সোসাইটির নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ 

কিশোরগঞ্জের তাড়াইলে রেড ক্রিসেন্ট সোসাইটির নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ করেছেন বাংলাদেশ আ’লীগ কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ও নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জিল্লুর রহমান।

জানা যায়, সোমবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রেড ক্রিসেন্ট সোসাইটি কিশোরগঞ্জ ইউনিটের উদ্যোগে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর ও আইএফআরসির সহযোগিতায় উপজেলার ৩০০টি বন্যায় ক্ষতিগ্রস্ত গরীব-দুঃখী এবং অসহায় পরিবারের  মধ্যে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ করেন রেড ক্রিসেন্ট সোসাইটি কিশোরগঞ্জ ইউনিটের সভাপতি এডভোকেট জিল্লুর রহমান।  

নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি এডভোকেট জিল্লুর রহমান বলেন, রেড ক্রিসেন্ট মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আর্তমানবতার সেবায় এ সোসাইটি যেভাবে কাজ করছে, তাতে গরীব-অসহায় মানুষ বেঁচে থাকার আশা খোঁজে পাচ্ছে। রেড ক্রিসেন্টের মতো সকল ধরনের সংস্থাগুলোকে মানবকল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-৬ (তাড়াইল) জেলা পরিষদ সদস্য একেএস জামান সম্রাট, ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব এবং রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ৩০০টি গরীব ও অসহায় পরিবারের মধ্যে ৪৫০০ টাকা করে সর্বমোট ১,৩৫০০০০ টাকার নগদ অর্থ ও ৮ প্রকারের সবজি বীজ বিতরণ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com