বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

বোনকে নিয়ে বাজে মন্তব্য করায় বন্ধুকে জবাই করে হত্যা

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে
বোনকে নিয়ে বাজে মন্তব্য করায় বন্ধুকে জবাই করে হত্যা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে শরীফ মিয়া (২৮) নামের এক ব্যাটারিচালিত বিভাটেক চালক হত্যার ঘটনায় রহস্য উন্মোচন ও ঘটনায় জড়িত তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের নবী মিয়ার ছেলে নিলয় মিয়া ওরফে বাবু (১৯), ভৈরব পৌর শহরস্থ চন্ডিবের এলাকার সিরাজ মিয়ার ছেলে বাদল মিয়া ওরফে ইব্রাহিম (২০) ও উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের শ্রীমতিচর গ্রামের আসাদ মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৩)।

গ্রেফতারের পর মঙ্গলবার কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর দত্তের আদালতে তিন বন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাতে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের বড় ছয়সূতী, মাটিকাটা (শান্তি নগর) এলাকা থেকে শরীফের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শরীফ ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকার মৃত মুক্তার হোসেনের ছেলে। ঘটনার পরদিন কুলিয়ারচর থানায় শরীফের ভাই শিপন মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এরপর র‌্যাব-২–এর সহায়তায় গত রোববার রাতে রাজধানীর টিকাটুলি এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আসামিদের বরাতে ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনা সম্পর্কে জানান, হত্যাকাণ্ডের শিকার শরীফ ও আসামিরা একে অপরের বন্ধু ছিলো। ১৪ অক্টোবর সন্ধ্যায় তাঁরা কুলিয়ারচরে বেড়াতে আসেলে একপর্যায়ে নিলয়ের বোনকে নিয়ে বাজে মন্তব্য করেন শরীফ। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে নিলয়ের পক্ষ নিয়ে হৃদয় সঙ্গে থাকা চাকু নিয়ে শরীফকে ছুরিকাঘাত করে। হৃদয় সম্পর্কে নিলয়ের ভগ্নিপতি হন। ছুরিকাঘাত করার পর শরীফ মাটিতে লুটিয়ে পড়েলে, নিলয় ও হৃদয় শরীফকে চেপে ধরেন এবং বাদল চাকু দিয়ে শরিফের গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন।

তিনি বলেন, হত্যায় ব্যবহৃত চাকু এবং হত্যার পর নিয়ে যাওয়া শরীফের মুঠোফোন উদ্ধার করা হয়েছে । একই সঙ্গে ঘটনাস্থল থেকে পাওয়া যায় নিলয়ের পায়ের জুতা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com