সারাদেশের মতো কিশোরগঞ্জের তাড়াইলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্বাবধানে পরিচালিত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেয়া ঘরগুলোতে বসবাসকারীদের খোঁজ-খবর নিয়েছেন জেলা এডিসি শিক্ষা ফারজানা খানম।
জানা যায়, বুধবার (২৬ অক্টোবর) বিকেল ৩ টায় উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর হালুয়া পাড়া ও ধলা ইউনিয়ন পরিষদের পিছনে আশ্রয়ণে বসবাসকারীদের খোঁজ খবর নেন জেলা এডিসি শিক্ষা ফারজানা খানম।
এসময় সাথে ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মনোনীতা দাস, উপজেলা প্রকৌশলী ছাদেকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবিএম আবু মোতালেব, দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব, ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক প্রমূখ।
.
এডিসি শিক্ষা ফারজানা খানম বসবাসকারীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্বাবধানে পরিচালিত সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেয়া ঘরগুলো আপনারা সযত্নে রাখবেন। এসময় তিনি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ও নির্মাণাধীন গৃহসমূহের গুনগত মান ঠিক আছে কিনা তাও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এই কাজের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনপ্রতিনিধিগণকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।