“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এ প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রথম বারের মত র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শিক্ষক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ হলরুমে কুলিয়ারচর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও শিক্ষক দিবসের আহবায়ক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা।
.
এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ ফজলুল হক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ গোলাম মোস্তফা, বাংলাদেশ শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি ও ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাকুর রহমান বাদল, সাধারণ সম্পাদক ও লক্ষীপুর মোঃ জসীম উদ্দিন, ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক পীযুষ ঘোষ, বীর কাশিম নগর এফইউ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মাহবুবুর রহমান।
.
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান। এসময় উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।
.
আলোচনায় বক্তারা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, বৈষম্য দূরীকরণ, চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণের দাবী জানান।