বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

কুলিয়ারচরে বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১১৯ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক সহ এক নারী যাত্রী ঘটনা স্থলেই নিহত হয়েছেন। এছাড়া সিএনজিতে থাকা অপর চার যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে দুই যাত্রীর অবস্থা আশংকাজনক।

নিহতারা হলেন সিএনজি চালক রিফাত (৩৫) ও জহোরা বেগম (৩৫)। তাদের দুজনের বাড়ি কিশোরগঞ্জ বলে প্রাথমিক ভাবে জানা যায়। তবে আহতদের এখনও পরিচয় জানা সম্ভব হয়নি।

রোববার (৬ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে কুলিয়ারচর ছয়সূতী ইউনিয়ন বখতরমারা ব্রিজ ও নোয়াগাঁও বাসস্ট্যান্ডের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ থেকে আসা কিশোরগঞ্জ-থ ১১-৩৬০৩ নাম্বারের ভৈরব গামী সিএনজিটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ময়মনসিংহ-ব ১১-০২২১ নাম্বারের সৌখিন এক্সপ্রেস বাসের মুখোমুখি পড়ে যায় এবং সংঘর্ষ ঘটনা ঘটে। সংঘর্ষে সাথে সাথে সিএনজির ড্রাইভার ও সিএনজিতে থাকা এক নারী যাত্রীর সাথে সাথে মৃত্যু হয় এবং সিএনজিতে থাকা অপর চারজনকে রক্তাক্ত ও মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় জনতা ও কুলিয়ারচর ফায়ার সার্ভিসের কর্মীরা।

কুলিয়ারচর ফায়ার স্টেশন লিডার মোঃ ইলিয়াস বলেন, খবর পেয়ে সাথে সাথে আমরা ছুটে আসি এবং সিএনজি আটকে থাকা দুজনের মৃতদেহ ও আহত অবস্থায় আরও চারজনকে উদ্ধার করি। এদের মধ্যে গুরুতর আহত দুজনকে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেলে এবং বাকি দুজনকে ভৈরব হসপিটালে প্রেরণ করা হয়।

ভৈরব হইওয়ে থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর বাস ও সিএনজি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com