বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইলে শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধ গ্রেফতার 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৭১ বার পড়া হয়েছে
তাড়াইলে শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধ গ্রেফতার 
কিশোরগঞ্জের তাড়াইলে শিশু ধর্ষণের দায়ে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা গেছে, ৪ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে আজিম উদ্দিন (৭০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের ইদিলপুর এলাকায়।
শনিবার (১২ নভেম্বর) মধ্যরাতে তাকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে তাড়াইল থানা পুলিশ। অভিযুক্ত আজিম একই এলাকার মৃত আফসর উদ্দিনের ছেলে। আজিম উদ্দিন ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী চাচাতো দাদা হয় বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার বেলা ১১টায় চার বছর বয়সী কন্যা শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। শিশুটির বাবা মা বাড়িতে না থাকায় তার প্রতিবেশী চাচাতো দাদা আজিম উদ্দিন ফুঁসলিয়ে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে ৭০ বছর বয়সী বৃদ্ধ চাচাতো দাদা। ঘটনা জানাজানির পরদিন শনিবার সন্ধ্যায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং-০৩) এর ৯(১) ধারায় তাড়াইল থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর -০৮।মামলা দায়েরের ৩ ঘন্টার মধ্যে অভিযুক্ত ধর্ষক আজিম উদ্দিন কে গ্ৰেপ্তার করেন তাড়াইল থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মামলা দায়েরের মাত্র ৩ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ধর্ষক আজিম উদ্দিন কে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত আসামীকে রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়। তিনি আরও বলেন, ভিকটিম শিশুটিকে পুলিশ হেফাজতে মেডিকেল টেস্টের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com