বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

ছাত্রলীগকে নিয়ে সম্পূর্ণ নতুন ধরণের রাজনীতির প্রচলন করতে চাই: পাপন

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৪১ বার পড়া হয়েছে
ছাত্রলীগকে নিয়ে সম্পূর্ণ নতুন ধরণের রাজনীতির প্রচলন করতে চাই: পাপন
ক্ষমতায় গেলাম, না গেলাম বড় কথা না। এদেশের মানুষের পাশে থাকবো, গরীব মানুষের পাশে থাকবো, দেশকে ভালোবাসবো। কোনো ষড়যন্ত্রকারী, লোভী ব্যক্তিদের সাথে আমরা আর নাই। এই প্রতিজ্ঞা নিয়ে আমাদের নামতে হবে এবং এটার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ছাত্রলীগ, নতুন প্রজন্ম। সে জন্য আমি প্রথমেই ছাত্রদের নিয়ে কাজ শুরু করতে চাই, সম্পূর্ণ নতুন ভাবে রাজনীতির একটা সূচনা করতে চাই এবং নতুন ধরনের।
পুরাতন যারা আছেন তাদেরকে আমরা ডিসটার্ব করবো না। ২২ বছর ধরে কমিটি নাই তারপরওতো আপনাদের জন্য এটা (সভা) হয়েছে। আপনাদের বিরক্ত করবো না কিন্তু সম্পূর্ণ নতুন ধরণের একটা রাজনীতির প্রচলন আমি করতে চাই ভৈরব-কুলিয়ারচরে। এটার জন্য ছাত্রলীগকে আমার বড়ই প্রয়োজন। শুধু ছাত্রলীগ হলেই হবে না, আদর্শে বিশ্বাসী হতে হবে, ভালো মানুষ হতে হবে। যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, যারা স্বার্থের জন্য কোনো রাজনীতি করবে না। এই ধরনের ভালো কিছু ছেলে আমার দরকার। 
বুধবার (৩০ নভেম্বর) রাত সাড়ে সাতটা কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বিসিবি সভাপতি ও ভৈরব-কুলিয়ারচরের সাংসদ আলহাজ্ব নাজমুল হাসান পাপন।
ছাত্রলীগকে নিয়ে সম্পূর্ণ নতুন ধরণের রাজনীতির প্রচলন করতে চাই: পাপন
এসময় উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসান, কুলিয়ারচর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ হাসান সারোয়ার মহসিন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল সাত্তার মাস্টার, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, জেলা ছাত্র লীগ সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ উমান খাঁন, সাবেক ছাত্র নেতা জসীম উদ্দিন লিটন, হাবিবুল্লাহ কামাল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ছাত্রনেতা সুশান্ত ভৌমিক, ওয়ালি আহমেদ রবিন ও লুৎফর রহমান ইমন ও মুবাশ্বির আলম দিহান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com