বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

হাইওয়ে পুলিশের তাড়ায় যুবকের মৃত্যুর অভিযোগ

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১১৮ বার পড়া হয়েছে
হাইওয়ে পুলিশের তাড়ায় যুবকের মৃত্যুর অভিযোগ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বন্ধুদের সাথে টমটমে ঘুরতে এসে পুলিশের তাড়া খেয়ে এক যুকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত যুবক মোঃ বোরহান (২২) বাজিতপুর উপজেলার ভাগলপুর বেকি চন্দ্ররগ্রাম গ্রামের মৃত মুতি মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলার পশ্চিম তারাকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বক্তব্যে জানা যায়, আজ সকালে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের তারাকান্দি নামক স্থানে একটি টমটম আসলে, হাইওয়ে পুলিশ অবৈধ টমটমটটিকে সিগনাল দেয় দাঁড়ানোর জন্য। কিন্তু টমটমটি পুলিশের সিগনাল অমান্য করে পালাতে চাইলে, পিছু তাড়া করে পুলিশ। পরে আঞ্চলিক সড়ক থেকে টমটমসহ তারাকান্দি গ্রামের ভিতরে ঢুকে যায় তারা। সেখানে একটি বাড়িতে টমটম রেখে নিহত বোরহানসহ আরো দুজন বন্ধু দৌড়াতে থাকে। একপর্যায়ে দৌড়ের মধ্যে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে রেখে তখন সাথে থাকা দুই বন্ধু বাড়িতে চলে যায়।

পরিবার সূত্রে জানা যায়, বন্ধুদের সাথেই টমটম দিয়ে ঘুরতে এসেছিল বোরহান। পরে পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে মৃত্যু হয় তার। তারা বলেন, আগামী ১৫ দিনের মধ্যে বিদেশে (সৌদি আরব) যাওয়ার কথা নিহত বোরহানের।

এ ঘটনায় ভৈরব হাইওয়ে থানার (ওসি) মোঃ মোজাম্মেল হক হাইওয়ে পুলিশের তাড়া করে মৃত্যুর কথা অস্বীকার করে বলেন, টহল অবস্থায় হাইওয়ে পুলিশের গাড়ি দেখে প্রায় আধা কি.মি আগেই ভয়ে টমটম নিয়ে পালাতে গিয়ে এ ঘটনাটি ঘটেছে। হাইওয়ে পুলিশ তাদের সিগনাল দেয়নি।

কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনা স্থল পরিদর্শন করি এবং জেলা অ্যাডিশনাল এসপি মোস্তাক সরকার স্যারও ঘটনা স্থল পরিদর্শন করেন। লাশ পুলিশ হেফাজতে নিয়ে জেলা মর্গে প্রেরণ করা হয়। তবে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ করা হয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com