বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইলে গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৬৯ বার পড়া হয়েছে
তাড়াইলে গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জের তাড়াইলে আম্বিয়া খাতুন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা শাখার পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দামিহা ইউনিয়নের দামিহা গ্রামের  পশ্চিম পাড়ার আনজু মিয়ার স্ত্রী আম্বিয়া খাতুনকে বৃহস্পতিবার ৮ ডিসেম্বর রাত ৭ টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক রাজীব আহমেদ পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করেন। গাঁজা ব্যাবসায়ী আম্বিয়া খাতুনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, বিক্রয়ের উদ্দেশ্যে ১ কেজি গাঁজা তার হেফাজতে রাখেন।

জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক রাজীব আহমেদ পিপিএম বলেন, বৃহস্পতিবার  দিবাগত রাত ৭টা ৩০ মিনিটে উপজেলার দামিহা ইউনিয়নের দামিহা পশ্চিমপাড়া এলাকার আনজু মিয়ার বসত ঘরের সামনে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন খবর পেয়ে ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আম্বিয়া খাতুনকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। তাছাড়া আসামীর বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১০(ক) ধারায় তাড়াইল থানায় মামলা রুজু করার পর শুক্রবার ৯ ডিসেম্বর দুপুর ১২ টা ৩০ মিনিটে আসামীকে কিশোরগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com