বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

কুলিয়ারচরে অটোরিকশার চাপায় দ্বিতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্র নিহত

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১২১ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে অটোরিকশার চাপায় দ্বিতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্র নিহত
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় মোঃ কাউসার নামে সাত বছরের এক মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিহত হয়েছে।
নিহত মোঃ কাউসার (৭) কুলিয়ারচর রামদী ইউনিয়নের পীরপুর মধ্যে পাড়া গ্রামের নুরজামানের বড় ছেলে। সে স্থানীয় চৌমুরি বাজার ‘আব্দুল আহাদ তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার’ দ্বিতীয় শ্রেণিতে অধ্যায়নরত ছিলো। 
রবিবার (১১ ডিসেম্বর) দুপুর একটার দিকে পীরপুর সাদা বাড়ির সামনে ভাগলপুর টু কুলিয়ারচর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশা ও অটো চালক কে আটক করা হয়েছে।
অটোরিকশা চালক খায়রুল ইসলাম (২৭) বলেন, আমি স্কুলের কয়েকজন পরীক্ষার্থী নিয়ে কুলিয়ারচর যাওয়ার পথে পীরপুর সাদা বাড়ির সামনে আসলে, বাচ্চাটি দৌড় দিয়ে আমার গাড়ির চাকার নিচে এসে পড়ে। চাকার নিচে পড়ায় সাথে সাথে সে মারা যায়। চালক বলেন, রাস্তার অপর পাশে একটি ট্রাক দাঁড়ানো অবস্থায় থাকায় আমি বাচ্চাটিকে দেখিনি, বাচ্ছাটিও আমার গাড়ি দেখিনি। হঠাৎ করে দৌড় দিয়ে রাস্তা পার হতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে।
অটোরিকশা চালক খায়রুল ইসলাম (২৭) পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের জহরপুর গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য শাহ কালাম বলেন, ঘটনা স্থলের পাশের আমি হতদরিদ্র প্রকল্পের মাটির কাজ করাচ্ছিলাম। হঠাৎ শব্দ পেয়ে এসে দেখি অটোরিকশা চাপায়, ঘটনাস্থলে বাচ্চাটি মারা যায়। ঘটনার পর স্থানীয় চেয়ারম্যান ও পুলিশকে খবর দেওয়া হয়েছে, তারা আসলে পরামর্শ করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com