কিশোরগঞ্জের তাড়াইলে ওপেন হাউজ ডে পালিত হয়েছে। তাড়াইল থানা প্রশাসনের আয়োজনে সর্বসাধারণের উপস্থিতিতে নিজ নিজ এলাকার সমস্যা ও উন্নয়নে পুলিশের ভূমিকা নিয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় থানা চত্বরে অনুষ্টিত উক্ত ওপেন হাউজ ডে’র প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মাদ রাসেল শেখ, পিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যন জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন, উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমীন, সহকারী পুলিশ সুপার করিমগঞ্জ সার্কেল একেএম শাহীন মন্ডল।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) মিজানুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল হক ভূঁইয়া মোতাহার , সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, পুলিশিং কমিটির সভাপতি ও কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য একেএস জামান সম্রাট, তালজাঙ্গা ইউপি’র চেয়ারম্যান জাহেদ ভূঁইয়া, রাউতি ইউপি’র চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, ধলা ইউপি’র চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, জাওয়ার ইউপি’র চেয়ারম্যান ইমদাদুল হক রতন, তাড়াইল-সাচাইল সদর ইউপি’র চেয়ারম্যান সাঈম দাদ খান নওশাদ, দামিহার সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া, রাউতির সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম জুয়েল সহ এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, গ্রাম পুলিশ এবং সাধারণ জনগন।
জেলা পুলিশ সুপার রাসেল শেখ বলেন, মাদকবিরোধী,নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান। তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সেবা গ্রহণ করারর আহবান জানান।
তিনি বলেন, যারা পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থ নেওয়া হবে। পুলিশ জনগণের সেবক হয়ে জনসেবায় কাজ করছে। তিনি মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহবান জানান।