বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইলে বোরো বীজতলা শীত ও কুয়াশায় বিবর্ণ হয়ে যাচ্ছে 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৫৯ বার পড়া হয়েছে
তাড়াইলে বোরো বীজতলা শীত ও কুয়াশায় বিবর্ণ হয়ে যাচ্ছে 

শীত ও কুয়াশার কারণে কিশোরগঞ্জের তাড়াইলে বোরো ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকেরা শীত ও কুয়াশার ক্ষতিকর প্রভাব থেকে বীজতলা রক্ষার জন্য বিভিন্ন প্রকার ছত্রাকনাশক ছিটিয়ে দিচ্ছেন। এই আবহাওয়া দীর্ঘ সময় থাকলে এবার তাড়াইলে বোরো ধানের চারার সংকট দেখা দিতে পারে বলে কৃষকেরা আশঙ্কা প্রকাশ করছেন।

তাড়াইল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ মৌসুমে ৪৯০ হেক্টর জমিতে বোরোর বীজতলার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল। হাইব্রিড ৬৩, উফশী ৪২২, স্হানীয় ৫ হেক্টর জমিতে। অর্জিত হয়েছে ৫০৯ হেক্টর জমিতে। হাইব্রিড ৭৫, উফশী ৪৩০ ও স্হানীয় ৪ হেক্টর জমিতে। ওই বীজতলার চারা দিয়ে ১০হাজার ৩৬০হেক্টর জমিতে বোরো আবাদ করা যাবে।

তাড়াইল উপজেলার তাড়াইল-সাচাইল সদর  ইউনিয়নের কালনা গ্রামের কৃষক চান্দু ভুুঁইয়া বলেন, বোরো ধানের বীজতলার অর্ধেকই শীত ও কুয়াশায় বিবর্ণ হয়ে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে নতুন করে আবারো বীজতলা তৈরি করতে হবে। যারা পৌষের শুরুর দিকে বীজতলা তৈরি করে বীজ ফেলেছে তারা সেই বীজ তলা পলিথিন দিয়ে ঢেকে রেখে শীত ও কুয়াশা থেকে বাঁচানোর চেষ্টা করছে। কুয়াশা কমছে না, তাই দুশ্চিন্তায় আছি।

উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা বলেন, ধানের বীজতলার অর্ধেকই শীত ও কুয়াশার কারণে মরে যাচ্ছে। কৃষকরা বীজতলা রক্ষার জন্য ব্যাভিস্টিন, স্কোর, ডুডু, থিওভিটসহ বিভিন্ন ছত্রাকনাশক প্রয়োগ করছেন। কিন্তু তাতে কোনো ফল পাওয়া যাচ্ছে না।

সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে বিবর্ণ, নষ্ট ও ক্ষতিগ্রস্ত হওয়া বীজতলা দেখা গেছে। শীতের কবল থেকে বীজতলা রক্ষা করতে শতশত বীজতলা পলিথিন দিয়ে ঢেকে দিয়েছে কৃষকরা। যারা পলিথিন কিনতে পারেননি, তারা খড় দিয়ে বীজতলা ঢেকে রাখছেন। কেউ বা বীজতলায় ছাই ছিটিয়ে তা রক্ষা করার চেষ্টা করছেন।

তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম জানান, শীত ও কুয়াশার কারণে বোরো বীজতলা বিবর্ণ হয়ে যাচ্ছে। যদি এরকম আবহাওয়া থাকে ও বীজতলা বিবর্ণ হয়ে যায়, তাহলে প্রতি শতকে ৭ গ্রাম ইউরিয়া সার দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এরপরও যদি না হয় তাহলে প্রতি শতকে ১০ গ্রাম হারে জিপসাম সার দিলে বিবর্ণ হওয়া কেটে যাবে। তিনি বলেন, দেরিতে বপন করা বীজতলাগুলোর চারা শীত ও কুয়াশায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে প্রতিদিন তিন-চার ঘণ্টা করে রোদ পাওয়া গেলে ক্ষতির পরিমাণ কমে আসবে। পলিথিন দিয়ে ঢেকে রাখার বিষয়ে তিনি বলেন, এখন যারা বীজতলা তৈরি করছে তাদেরকে আমরা কাঁদা করে নয় শুকনা বীজতলা তৈরি করে বীজ বপন করে পলিথিন দিয়ে ঢেকে রাকার পরামর্শ দিচ্ছি। আবার অনেকে শীত ও কুয়াশা থেকে বীজতলা রক্ষায় পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছেন। এটা আধুনিক প্রযুক্তি। ক্ষতির কোনো সম্ভাবনা নেই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com