কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ উদীয়মান ও মেধাবী কিশোর ফুটবলার সানজিদের লেখাপড়া খরচের জন্য পাঁচ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছেন।
শনিবার ৩১ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন সে তার কার্যালয়ে এই অর্থ সানজিদের হাতে তুলে দেন।
জানা যায়, উপজেলা দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রামের সাইফুল ইসলামের ছেলে সানজিদ। সানজিদ ফুটবল খেলা শিখার পাশাপাশি পঞ্চম শ্রেণীতে ভালো রেজাল্ট করায় ৬ষ্ট শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য উপজেলা পরিষদ এই অর্থ প্রদান করেন।
সানজিদ এর পিতা সাইফুল ইসলাম একজন দিনমজুর। লেখাপড়ার পাশাপাশি ছেলেকে একজন ফুটবলার হিসেবে গড়ে তুলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
দিনমজুর সাইফুল ইসলাম বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন ও নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন এর সহযোগিতায় উপজেলা পরিষদের আর্থিক সহায়তা পেয়ে আজ আমি এবং আমার পরিবার আনন্দিত। আমার ছেলে সানজিদ হবে একজন বিশ্ব মানের ফুটবলার। আমার ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবারই সুদৃষ্টি কামনা করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন বলেন, সানজিদ একজন মেধাবী ছেলে। সে লেখাপড়া ও খেলাধূলায় আরো ভালো করবে এমনটাই আমরা আশাবাদী। আগামীতেও সানজিদের লেখাপড়া খরচের দিকটা উপজেলা পরিষদ লক্ষ রাখবে।