বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইলে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে
তাড়াইলে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জের তাড়াইলে বাংলাদেশ জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দর‍্যালি ও কর্মী সমাবেশ পালিত হয়েছে।

রবিবার (১ জানুয়ারী) তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে বিকাল ৪টায় কর্মী সমাবেশ অনুষ্টিত হয়। উপজেলা জাতীয় পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ভূইয়ার সভাপতিত্বে এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ এর সঞ্চালনায় উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম ভূইয়া শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, ধলা ইউপি’র সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন, সৈয়দ সাজেদুর রহমান মিল্টন, রাউতি ইউপি’র সাবেক চেয়ারম্যান নূর শরীফ উদ্দিন আলম জুয়েল, দামিহা ইউপি’র সাবেক চেয়ারম্যান মনিরুল হক আজহার, সহিলাটি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক খান, এবি ফরিদুজ্জামান বাদল, তালজাঙ্গা ইউপি’র সাবেক চেয়ারম্যান আশিকুর রহমান আশিক, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান ও সদর ইউপি’র সাইদুর রহমান মুনসি, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন আলাল, উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি শাহ আলম সিদ্দিকি, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আশরাফুল আলম রুবেল, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুহিন, জাতীয় ছাত্র সমাজের উপজেলা সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক রাজু শিকদার, উপজেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি নূরে আলম সিদ্দিক প্রমূখ।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আনন্দর‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে মিলিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com