বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইলে শেখ কামাল আন্তঃস্কুল-মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে
তাড়াইলে শেখ কামাল আন্তঃস্কুল-মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন

কিশোরগঞ্জের তাড়াইলে শেখ কামাল আন্তঃস্কুল-মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুর ২টায় তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শেখ কামাল আন্তঃস্কুল-মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার শুভ উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন। 

এসময় তিনি বলেন, শেখ কামাল আন্তঃস্কুল-মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্যে হল, নিয়মতান্ত্রিকভাবে প্রতিভা বাছাই করা। আশা করছি, এখান থেকে ভবিষ্যৎ দ্রুততম মানব ও মানবী বেড়িয়ে আসবে। যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশকে প্রতিনিধিত্ব করবেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহমান, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়েম দাদ খান নওশাদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহমান বলেন, শনিবার শুরু হয়ে ২৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা।
জেলা পর্যায়ের খেলা ১ থেকে ৫ ফেব্রুয়ারি এবং বিভাগীয় পর্যায়ের খেলা ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ষষ্ঠ থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের ‘ক’ গ্রুপে রাখা হয়েছে এবং ৯ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের ‘খ’ গ্রুপে রাখা হয়েছে। ‘ক’ গ্রুপে ১০০, ২০০ মিটার স্প্রিন্ট, হাই জাম্প ও লং জাম্প ইভেন্ট থাকছে। ‘খ’ গ্রুপে ১০০, ২০০, ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার দৌড় ছাড়াও হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, জেভলিন, শটপুট, ডিসকাস ও ৪ গুণিতক ১০০ মিটার রিলে ইভেন্ট থাকছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com