বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

তাড়াইলে ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে
তাড়াইলে ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কিশোরগঞ্জের তাড়াইলে স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারী) দিনব্যাপী তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।
৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতির এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন, দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন এর  সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া ও তাড়াইল সরকারি
উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য শেষে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও সভাপতিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com