ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখার সভাপতি পদে শপথ গ্রহণ করেছেন মুহাম্মাদ শেখ সাদী ও দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক হয়েছেন আরিয়ান আহমেদ রাহাত।
শুক্রবার ২৭জানুয়ারী বিকেলে তাড়াইল বাজার ট্রলারঘাটস্থ উপজেলা কার্যালয় চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাবেক সভাপতি এস এইচ আরমান এর সভাপতিত্বে ও সহ-সভাপতি মুহাম্মদ গোলাম মুস্তফা’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সহ-সভাপতি ত্বোয়াসিন বিন মুজিব, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ শহিদুল ইসলাম ভূঁইয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল হক, বাংলাদেশ মুজাহিদ কমিটি উপজেলা সেক্রেটারি মাওলানা আমিনুল হক প্রমুখ।
প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম তার বক্তব্যে বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই দেশের ছাত্র রাজনীতির মডেল। ক্যাম্পাস গুলোতে আদর্শ ছাত্র রাজনীতির পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ঘরে ঘরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দাওয়াত পৌঁছে দিতে হবে। সবশেষে সমমনা কয়েকটি ইসলামী ছাত্র সংগঠনের দায়িত্বশীলগণ ফুলের তোরা দিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে যোগদান করেন।