বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

কুলিয়ারচরের একটি স্কুলের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতায় নেপালের রাষ্ট্রদূত

আলি হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৭ বার পড়া হয়েছে
কুলিয়ারচরের একটি স্কুলের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতায় নেপালের রাষ্ট্রদূত
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোয়াগাঁও লায়ন মুজিব-মুনা বালিকা উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিদ্যালয় পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।
শনিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরের দিকে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত মান্যবর ঘনশ্যাম ভান্ডারী লায়ন মুজিব-মুনা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করার সময় বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল ছিটিয়ে ও ফুলের তোড়া দিয়ে তাকে অফুরন্ত ভালোবাসা জানিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি প্রধান অতিথিসহ বিশেষ অতিথি ও সন্মানিত অতিথিবৃন্দকে উত্তরীয় পড়িয়ে ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।
এসময় তিনি বিদ্যালয়ের ১১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত হয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনে অংগ্রণ করেন। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ শেষে বার্ষিক বনভোজনেও অংশগ্রহন করেন।
এসময় ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সদস্য লায়ন মশিউর আহমেদ এর সঞ্চালনায় লায়ন মুজিব-মুনা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন আমিনা ফেরদৌসী মুনা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার ভূমি সিমন সরকার, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপাল দূতাবাসের রাষ্ট্রদূত মিলিটারী এ্যাটাচী রৌশন শামসের, বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন টুকু, লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি-১, বাংলাদেশ এর ১ম ভাইস জেলা গভর্নর লায়ন লূৎফর রহমান (এমজেএফ), কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মো. মিছবাহুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াছিন খন্দকার সহ জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com