বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

মিথ্যা ও মানহানিকর অভিযোগের প্রতিবাদে যুবলীগ নেতা সংবাদ সম্মেলন

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৬ বার পড়া হয়েছে
মিথ্যা ও মানহানিকর অভিযোগের প্রতিবাদে যুবলীগ নেতা সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর যুবলীগ নেতা আতিক আরমানের বিরুদ্ধে মারধর ও চাঁদাবাজির অভিযোগ এনে কুলিয়ারচর থানায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা যুবলীগের ব্যানারে সংবাদ সম্মেলন করেছে যুবলীগ নেতা আতিক আরমান।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কুলিয়ারচর বাজারস্থ শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গনে এ সংবাদ সম্মেলন করেন তিনি। 
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে নিজেকে নির্দোষ দাবী করে যুবলীগ নেতা আতিক আরমান লিখিত বক্তব্যে পাঠ করে বলেন, গত ৫ ফেব্রুয়ারি শনিবার ও ৬ ফেব্রুয়ারি রোববার বিভিন্ন জাতীয়, স্থানীয় ও অনলাইন নিউজ পোর্টালে তাকে জড়িয়ে বিভিন্ন শিরোনামে যে সংবাদ প্রকাশ হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মানহানিকর। সমাজে তাকে হেয় প্রতিপন্ন করার হীন চক্রান্তে লিপ্ত হয়ে একটি কুচক্রী মহলের প্ররোচনায় ও ঐতিহ্যবাহী সংগঠন যুবলীগের বদনাম করতেই এটা চক্রান্ত করেন আমেরিকা প্রবাসী মো. কামাল উদ্দিন।
আতিক আরমান বলেন, আমি ৪নং ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন করায় এলাকার জনগনের সাথে তার একটি সুসম্পর্ক গড়ে উঠে। এজন্য এলাকাবাসী আমেরিকা প্রবাসী মো. কামাল উদ্দিন কর্তৃক আমার নির্বাচনী এলাকা পূর্বগাইলকাটা মৌজার নিউটাউন এলাকায় জনগণের রাস্তা বন্ধ করে একটি দেয়াল তৈরি করতে চাইলে বিষয়টি সমাধানে জনগণ আমার দারস্থ হন। পরবর্তীতে আমি গত ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৮ টার দিকে আমেরিকা প্রবাসী কামাল উদ্দিনের সাথে বিষয়টি নিয়ে কথা বলতে তার অফিসে যাই। এসময় তার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে কামাল উত্তেজিত হয়ে আমাকে মারতে আসলে, আমাদের মধ্যে কিছুটা হাতাহাতি হয়।
এ ঘটনাকে পরবর্তীতে একটি কুচক্রী মহলের প্ররোচনায় চাঁদাবাজি করতে গিয়ে মারধর করেছি উল্লেখ করে আমার নামে থানায় মিথ্যা অভিযোগ ও সাংবাদিকদের দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করান। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। 
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক গোলাম কিবরিয়া, যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন, মো. আলমগীর হোসেন, আতিকুর রহমান পরশ, মো. দেলোয়ার হোসেন ইমন,  উপজেলা ছাত্র লীগের সভাপতি মো. কাইকোবাদ, সাবেক সভাপতি মো. শফিকুল আলম সোহাগ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. মহসিন মিয়া, সালুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. নজরুল ইসলামসহ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
উপস্থিত উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ বলেন, আমেরিকা প্রবাসী কামাল উদ্দিন নিজেকে কুলিয়ারচরের যুবলীগ নেতা দাবী করলেও সে যুবলীগের কেউ না। সে দলের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষে চাঁদাদাবীর মিথ্যা নাটক সাজিয়ে আতিক আরমানসহ তিন জনের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় একটি মিথ্যা অভিযোগ করেছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে আসল দোষীকে আইনের আওতায় আনার দাবী জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com